• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

রাজনৈতিক দলগুলোকে বলব, এই জেনারেশনকে ভয় করুন: সারজিস

নিজস্ব প্রতিবেদক / ১৮৭ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘সকল রাজনৈতিক দলের উদ্দেশে একটি কথাই বলব, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের ওপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন, এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে পারে। কুয়েটের ভিসি তার প্রমাণ।’

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ শুক্রবার এক সমাবেশে এ কথা বলেছেন সারজিস আলম। ‘জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে’ এই সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ।

এ সময় সারজিস আলম বলেন, ‘আমরা যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল, তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল?’

এনসিপির এই নেতা বলেন, ‘জুলাইয়ে শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে, তাহলে তারা তাদের সারাজীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনোই এড়াতে পারবে না।’

 

সারজিস বলেন, ‘আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই, ভারতের দিকে আমরা তাকাতে পারি, কিন্তু আধিপত্যবাদী ভারতের দিকে আমরা আর ঘুণাক্ষরেও তাকাব না। যে ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনী হাসিনাকে আশ্রয় দিয়েছে। সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না।’

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!