• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক / ৬৯৩ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ কিশোর-যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন: মোঃ সাইফুল ইসলাম (১৯), আব্দুর রহমান জাহেদ (১৮), আরাফাত হোসেন মিনহাজ (১৮), আশরাফুল জামাল রিয়াদ (১৮), ফোরকান (১৯), ইয়াছিন আরাফাত (১৮), আব্দুল করিম আদর (১৮), আবু হাছনাইন বিজয় (১৮), মোঃ ইকবাল (১৯), আশিকুল ইসলাম আকাশ (১৮), শরীফুল ইসলাম (১৮) এবং আকিফুল ইসলাম আকিব (১৮)। এরা সবাই উপজেলার চরপাথরঘাটা এবং চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোররা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তবে ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করতে পারেনি বলে দাবি পুলিশের।

আটক যুবক জাহেদের পিতা মো. জাহাঙ্গীর আলম বলেন, “ছেলেরা মিলে দুষ্টুমির ছলে ভিডিও করছিল। সেখানে ‘জয় বাংলা’ বলেছে—এ কারণে পুলিশ তাদের ধরে এনেছে। আমার ছেলে ভোটার হলেও অন্যরা এখনও অপ্রাপ্তবয়স্ক। তারা কেউ রাজনীতিতে জড়িত না। মনে হচ্ছে, কেউ গোপনে হিংসাত্মক মনোভাবে পুলিশকে খবর দিয়ে ফাঁসিয়েছে।”

জানা গেছে, এসব কিশোর-যুবক ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করে। সেখানে মাঝেমধ্যে মজার ভিডিও বানিয়ে আপলোড করে তারা।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, যদি আটক কিশোররা রাজনৈতিক উদ্দেশ্যে না থাকে, তবে অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়ার সুযোগ রয়েছে। তাদের মতে, কম বয়সীরা অনেক সময় না বুঝে এমন কাজ করে বসে, যা সংশোধনের সুযোগ থাকা উচিত।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!