• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

উত্তরায় ঢাবির বাসে হামলা, ৬ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে গাজীপুর যাওয়ার পথে উত্তরার আজমপুরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, আমরা নিয়মিতই এই রুটে আসা যাওয়া করি । আজও সব সময়ের মতই যাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন এসে বাসে হামলা চালায়।

ক্ষণিকা বাসের যাত্রী ঢাবি শিক্ষার্থী শারমিন শিলা জানান, গত রোববার (২৭ এপ্রিল) দুপুরে উত্তরা বিএনএস সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় একজন এসএসসি পরীক্ষার্থী বিআরটিসি ট্রাকের ধাক্কায় নিহত হয়। ওই ঘটনায় আশপাশের এলাকার স্কুল শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। এসময় ক্ষণিকা বাসেও হামলা চালায়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘হামলা বিশ্ববিদ্যালয় বাস টার্গেট করে করা হয়নি। তারা সব বাসেই হামলা করে। এসময় বিশ্ববিদ্যালয়ের বাসটিতেও হামলা করে। এতে আমাদের ৫-৬ জন শিক্ষার্থী আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা জিডি করতে থানায় যাচ্ছে বলে জানতে পেরেছি।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!