• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক বিপুল পরিমান দেশী মদসহ আটক ৯

এলেন বিশ্বাস / ২৭১ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

টঙ্গী বাজার মশলাপট্টি এলাকা থেকে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক বিপুল পরিমান দেশীয় মদসহ ৯ জনকে আটক করা হয়েছে।

২৯ মে (বৃহস্পতিবার) রাত ০৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী বাজারে অভিযান পরিচালনা করে এই ৯ জনকে হাতেনাতে ধরা হয়। আটককৃতরা হলেন, জাদব বরমন, সবুজ মিয়া, অরন কুমার, গৌতম হালদার, শহিদুল ইসলাম, সোহেল, আরিফ, শাহিন এবং মো. অপু মিয়া।

দেশের চলমান পরিস্থিতিতে জনগনের জান-মাল রক্ষা করাসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি আইন-বহির্ভূত যাবতীয় কর্মকান্ড রোধ ও আইনের সুশাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষ এবং পেশাদারিত্বের সাথে কাজ করে চলছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় তাদের নিয়মিত অভিযানে এসকল মাদক কারবারীদেরকে দেশীয় মদসহ আটক করা হয়েছে।

জব্দ করা হয়েছে ১৫২ বোতল (৮০ লিটার) দেশী মদ ও ১২ টি মোবাইল ফোন। পরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখিয়ে তাদের বিরূদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করার জন্য টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!