• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে তানজিন তিশাকে গ্রেফতার করতে আদালতে আবেদন শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ গুম-খু/নের মামলায় জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে প্রসিকিউশন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর, আটক ২ জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, ৩০ হাফেজকে পাগড়ি প্রদান স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক টঙ্গীতে আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া আকাশে ব্যাটারিচালিত বিমান

করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৮: ১৫

পাকিস্তানের করাচিতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী ২০২৬’। দেশটির বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) উদ্যোগে করাচি এক্সপো সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও রপ্তানিমুখী পণ্যের অংশগ্রহণ দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

‘হার্ভেস্টিং ইনোভেশন, কাল্টিভেটিং সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনী চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং করাচিতে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এতে অংশ নিচ্ছে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সমিতি (বাপা) এবং প্রাণ।

বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মানসম্পন্ন চা প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে চা বোর্ডের নিজস্ব চা ছাড়াও ইস্পাহানি টি, আবুল খায়ের লিমিটেড, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ফিনলে, কাজী অ্যান্ড কাজী এবং হালদা ভ্যালির চা। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিনিধিদের কাছে বাংলাদেশের চা শিল্পের বৈচিত্র্য, গুণগত মান ও রপ্তানি সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত প্রধানমন্ত্রীর সমন্বয়কারী রানা ইহসান আফজাল খান। পরে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মাহমুদা খাতুন, বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব মো. মনজুর হোসেন, করাচিতে পাকিস্তানের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিসহ অন্যান্য দেশের ব্যবসায়ী ও প্রদর্শকরা।

এবারের প্রদর্শনীতে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে ৫০০-এর বেশি আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়িক প্রতিনিধি ও প্রদর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এতে কৃষিজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত পণ্য, মৎস্য, মসলা, ফলমূল, শাকসবজি, ভোজ্যতেল এবং আধুনিক কৃষিপ্রযুক্তিসহ মোট ২০টি প্রধান খাতের পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এ প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের ফলে পাকিস্তানসহ অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন রপ্তানি বাজার অনুসন্ধান, বিদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ স্থাপন এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বৈঠকে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। এসব কার্যক্রমের মাধ্যমে সম্ভাব্য ব্যবসায়িক চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পথও উন্মুক্ত হতে পারে।

উল্লেখ্য, প্রদর্শনীর প্রথম তিন দিন (২৩ থেকে ২৫ নভেম্বর) কেবল ব্যবসায়িক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত। শেষ দিন ২৬ নভেম্বর প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!