• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
  • [gtranslate]

জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, ৩০ হাফেজকে পাগড়ি প্রদান

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৪: ৫৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ পরিবেশে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, পাগড়ি প্রদান ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল থেকে

রাত ১২টা পর্যন্ত দুই পর্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে অত্র মাদ্রাসা থেকে হিফজুল কুরআন সমাপনীকারী ৩০ জন হাফেজের মাথায় সম্মাননার পাগড়ি পরিয়ে দেওয়া হয়। হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নসিহত পেশ, পাগড়ি বিতরণ ও দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক শায়খুল হাদীস ড. মাওলানা মোহাম্মদ মুশতাক আহমদ।

বাদ মাগরিব অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ সন্ধ্যা। সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমেদের সভাপতিত্বে এবং কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় এই পর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল এবং জগন্নাথপুর উপজেলার হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ।

সম্মেলনে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শাইখ ইদী সাবান (তানজানিয়া), শাইখ সনদ আবদুল হামিদ (মিশর), শাইখ আবদুল আজিজ (ইন্দোনেশিয়া), শাইখ রামাদান জুমা (আফ্রিকা) এবং বাংলাদেশের শাইখ আব্বাস উদ্দিন।

এছাড়াও নাশিদ পরিবেশন করেন মুজাহিদুল ইসলাম বুলবুল, আহমদ আবদুল্লাহ, ফয়েজ আহমদ শাহরুখ, শেখ এনাম ও শিশুশিল্পী পারভেজ আহমদ।

উপস্থিত ছিলেন সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল রাজ্জাক, মুহতামিম ও বিশিষ্ট লেখক সৈয়দ মুমিন আহমদ মবনু, মাওলানা সৈয়দ মসরুর আহমদ কাসেমী, হাফিজ মাওলানা সৈয়দ ময়নুল ইসলাম, হাফিজ মাওলানা আলী আহমদ, মাওলানা তৈয়বুর রহমান, চিলাউড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জয়দা আরাবিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখছুছিল কারী চৌধুরী, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন এবং শাহারপাড়া শাহকামাল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুনিম।

মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠান উপভোগ করতে বিকেল থেকেই স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। প্রবাসী ও সাবেক শিক্ষার্থীবৃন্দের সার্বিক সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!