• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক / ২৩৭ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৩টার দিকে উত্তরা পশ্চিমের ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাসেল মিয়া (২২), সাগর (১৯), নাহিদ মিয়া (১৯), সুমন বাবু (৩১),  জাফর মোল্লা (২২) ও আব্দুল আজিজ (২২)। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, দুইটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে উত্তরা পশ্চিমের ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কের ফ্লাইওভারের ১৫৩ নম্বর পিলারের পশ্চিম পাশের ফাঁকা জায়গায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেই এলাকায় অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় গ্রেফতারকৃতরাসহ পলাতক অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

থানা সূত্র আরও জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশ্যে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!