• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

এআইকে ভয় পান না সানি লিওন, আনছেন নিজের ‘এআই অ্যাভাটার’

Reporter Name / ৬১৭ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন:

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি যেন তারকাদের কাছে হুমকিস্বরূপ। সুযোগ পেলেই এই প্রযুক্তি ব্যবহার করে শোবিজের অনেক তারকাকে নিয়েই তৈরি করা হচ্ছে ‘ডিপফেক’ ভিডিও। তবে এআইকে ভয় পান না বলিউড অভিনেত্রী সানি লিওন। শুধু তাই নয় নিজেই নিজের ‘এআই অ্যাভাটার’ সবার সামনে আনতে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী।

চারদিকে এখন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে গেল রব উঠেছে। কেউ বলছেন চাকরি গেল, কেউ বলছেন শিল্প আর সৃজনশীল মন গেল। বিশেষ করে বিনোদনজগতের অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। হলিউডে রীতিমতো আন্দোলন হয়েছে এআইভিত্তিক অভিনেতা বা কণ্ঠশিল্পীদের ব্যবহার করার বিরুদ্ধে।

সাম্প্রতিক সময়ে পুরো বিশ্বেই এআই মডেল, সংবাদ পরিবেশক বা পারফরমারদের কদর বাড়ছে। কিন্তু সবার মতো এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নেতিবাচক ধারণা রাখতে নারাজ ভারতীয় অভিনেত্রী সানি লিওনি।

সানি বলেন, এখনই সময় এই আধুনিক প্রযুক্তি কাজে লাগানোর। আর এ ক্ষেত্রে প্রথম ধাপ হিসেবে তিনি নিজের আদলে এ আই অ্যাভাটার তৈরি করেছেন যাকে যোগ্য পারিশ্রমিক দিয়েই কাজ দিতে হবে। তিনি বলেন, একই সঙ্গে বিভিন্ন কাজ অর্থাৎ মাল্টিটাস্কিং করা সহজ হবে এতে।আর এভাবে তিনি বেছে নিতে পারবেন যে কোন কাজটি এআইয়ের কম্মো নয়, আর সেটিকে গুরুত্ব দিয়ে করতে পারবেন।

বর্তমানে বহুল প্রতীক্ষিত কেনেডি মুভির মুক্তির অপেক্ষায় আছেন সানি। এই মুভিটি বিভিন্ন উৎসবে প্রশংসা পেয়েছে। এ ছাড়া একটি তামিল মুভিও আসছে এই অভিনেত্রীর।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!