• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

উত্তরায় গরুর হাট থেকে জোরপূর্বক চাঁদা দাবি করায় সেনাবাহিনীর কাছে হাতে নাতে গ্রেফতার

এলেন বিশ্বাস / ২৭৫ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

রাজধানীর উত্তরা ১০নং সেক্টর সংলগ্ন কামারপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে এক দুর্বৃত্ত গ্রেপ্তার হয়েছে। মূলত চাঁদাবাজ ওই দুর্বৃত্তের বিরুদ্ধে অবৈধ হাট স্থাপন, জোরপূর্বক গরু ব্যবসায়ীদের নিজেদের হাটে গরু বিক্রির জন্য চাপ প্রয়োগের অভিযোগ ছিলো।

গতকাল শুক্রবার (৩০ মে) রাজধানীর উত্তরা ১০ নং সেক্টর সংলগ্ন কামারপাড়া এলাকায় দৈনিক টহল কার্যক্রম চলার সময় সময় কিছু অবৈধ হাট ইজারাদার চিহ্নিত করে সেনাবাহিনী।

এসময় সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদের পর কিছু দুর্বৃত্ত ও চাঁদাবাজ আটক করে। পরবর্তীতে সেই চাঁদাবাজদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেসময় জানা যায় যে, দুর্বৃত্তরা হাট ইজারার অনুমোদনের আগেই জোরপূর্বক হাট স্থাপন কার্যক্রম পরিচালনা করছে।

তাছাড়াও তারা জোরপূর্বক গরুর ব্যবসায়ীদের ট্রাক থামিয়ে তাদের হাটে গরু বিক্রি করার জন্য বাধ্য করছে।

এই ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির কফিল গ্রুপ, শিমুল গ্রুপ, খোকন গ্রুপ এবং আতিক চেয়ারম্যান এর গ্রুপসহ অনেকে জড়িত রয়েছে বলে জানা যায়।

এর ফলে হাটের মধ্যে একটি অরাজক পরিবেশের তৈরি হয়েছে। পাশাপাশি বিক্রেতা ও ক্রেতাদের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়েছে। কোরবানিকে সামনে রেখে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!