• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আমাদের উত্তরা ফাউন্ডেশনের কমিটি গঠন সভাপতি আলী হোসেন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন  চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ

আমাদের উত্তরা ফাউন্ডেশনের কমিটি গঠন সভাপতি আলী হোসেন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন 

নিজস্ব প্রতিনিধি / ৫৫ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আমাদের উত্তরা ফাউন্ডেশন নামক অরাজনৈতিক, সেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আগামী ১ বছরের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৭ ইং) আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। ২০২০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার উদ্দেশ্যে ১৭/১০/২০২৬ ইং তারিখে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটিতে আলী হোসেন (শ্যামলকে) সভাপতি এবং মো: দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া কার্যনির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন দেওয়ান আরিফুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি), মুসলিম আরা জেসমিন (সহ-সভাপতি), আবুল হাসনাত রাসেল (যুগ্ম সাধারণ সম্পাদক), বেল্লাল হোসেন নেয়াজ (উপ-যুগ্ম সাধারণ সম্পাদক), ফজলে এলাহী (সাংগঠনিক সম্পাদক), হোসনে আরা আঁখি (অর্থ সম্পাদক), মো: তাজুল ইসলাম (প্রচার সম্পাদক), কাজিমা খান বৈশাখী (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক) এবং রিপন সরকার (ত্রাণ বিষয়ক সম্পাদক)।

সংগঠনটির সুষ্ঠু পরিচালনা ও সঠিক নেতৃত্ব নির্বাচনের লক্ষে গঠিত বাছাই কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ—অধ্যাপক আসাদুজ্জামান, মাহতাব ফারাহি, মোনালিসা মুন্নি এবং সানজিদা আক্তার লাকী এই কমিটিতে স্বাক্ষর ও অনুমোদন প্রদান করেছেন। আশা করা হচ্ছে, নবগঠিত এই কমিটি উত্তরা ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!