• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

অসহায় মানুষদের মাঝে রক্তদানে লিবারেল ফাউন্ডেশন এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

Reporter Name / ৩১৩ Time View
Update : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন “রক্তদানে লিবারেল ফাউন্ডেশন” এর উদ্যোগে উপজেলার আছিম, ভবানীপুর, এনায়েতপুর, রাঙ্গামাটি, কালাদহ ইউনিয়নের ৫৫টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

৫/০১/২০২৪ইং শুক্রবার রাতে আছিম বাজার থেকে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয় এবং সংগঠন এর সদস্যরা নিজ খরচে বিভিন্ন ইউনিয়ন এর অসহায় মানুষের বাড়িতে পৌঁছে দেন এই কম্বল।

এ সময় রক্তদামে লিবারেল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা পরিচালক মো. সোহাগ মিয়া, সভাপতি ওয়ালিদ হাসান মুরাদ, সহ-সভাপতি মুফতি সোলাইমান মাহমুদী, সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাছেল, ক্যাম্পিং বিষয়ক সম্পাদক আবু নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক আকিব, ওয়ালিদ হাসান, জিসান, রিয়াদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য অমিত হাসান, ওয়ালিদ হাসান, আবিদ আল হাসান, আদিয়াত হাসান আদি সহ আরও অনেকে অনেকে উপস্থিত ছিলেন।

সংগঠন এর প্রতিষ্ঠা পরিচালক মো. সোহাগ মিয়া বলেন বলেন, আমরা যাদের কে কম্বল দিয়েছি তাদেরকে ক্যামেরার সামনে আনতে চাইনি তাই আমাদের সংগঠনের সদস্যেদের মাধ্যমে রাতে অন্ধকারে অসহায় মানুষগুলোর হাতে পৌঁছে দিয়েছি। কারণ এই দানগুলো আল্লাহ তায়ালাকে রাজি খুশি করার জন্য করেছি মানুষকে দেখানোর জন্য না।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার দরিদ্র ও রোগীদের চিকিৎসার জন্য মেডিক্যাল ক্যাম্পিং, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও মানুষের প্রয়োজনে রক্ত সরবরাহ করা ও  শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের মতো মানবিক কাজ করে আসছে। সংগঠনটি ভবিষ্যতে আরও বড় বড় জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!