• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

অর্থের বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ, এএসআই ক্লোজ

সকালের রিপোর্ট ডেস্ক / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নড়াইলের লোহাগড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সোমবার রাতে তাকে লোহাগড়া থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরের দিকে মুঠোফোনে লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এএসআই ইলিয়াস হোসেন ক্লোজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট লোহাগড়ায় ছাত্র-জনতার মিছিলে হামলা,মারধর ও ভাঙচুরের অভিযোগে ওই বছরের ৯ ডিসেম্বর লোহাগড়া থানায় ২৯৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০-৩৫০ জনের নামে একটি মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু। ওই মামলার এজাহার নামীয় আসামি লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকার জিল্লুর রহমান।

গত ৬ জুলাই এক ফেসবুকে পোস্ট দিয়ে মামলার বাদি বাবু অভিযোগ করেন যে, এএসআই ইলিয়াস হোসেন ও তার দল আসামি জিল্লুর রহমানকে গ্রেফতারের পর অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছেন।

 

ওই পোস্টে ইয়াজুর রহমান লিখেছিলেন, তার দায়ের করা মামলার আসামি জিল্লুর রহমানকে গত ৫ জুলাই রাতে এড়েন্দা থেকে গ্রেফতার করেন লোহাগড়া থানার (এএসআই) ইলিয়াস হোসেন ও তার দল। এসময় ৪০ হাজার টাকার বিনিময়ে ওই আসামিকে ছেড়ে দেওয়া হয়। যার মধ্যে ৩০ হাজার নগদ পরিশোধ এবং ১০ হাজার টাকা বাকি রাখা হয়।

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!