• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

শ্যামলী বাসে ইয়াবা পাচার, ৬ হিজড়া গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩১৩ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ছয়জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৩ জুলাই) বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের সামনে এ অভিযান পরিচালিত হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে মাদক পাচারের তথ্য পেয়ে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। ওই সময় শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬৭৫) চিহ্নিত করে থামানোর সিগন্যাল দিলে বাস থেকে কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি নেমে যাওয়ার চেষ্টা করে।

পুলিশের সন্দেহ হলে তাদের নারী পুলিশের মাধ্যমে তল্লাশি করা হয়। এ সময় বিশেষ কায়দায় কোমড়ে লুকানো অবস্থায় তাদের ছয়জনের কাছ থেকে মোট সাড়ে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটককৃতদের নাম ও ঠিকানা নিশ্চিত করার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!