• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

শিবিরকে অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট সরিয়ে ফেললো পাকিস্তান জামায়াত!

সকালের রিপোর্ট ডেস্ক / ২৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পাওয়ায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছিল জামায়াত-ই-ইসলামী পাকিস্তান। কিন্তু পোস্টটি এখন আর দেখা যাচ্ছে না।

এ অভিনন্দন বার্তা জানিয়েছিলেন জামায়াত-ই-ইসলামী পাকিস্তানের আমির হাফিজ নাঈমুর রহমান।

বুধবার (১০ সেপ্টেম্বর) সংগঠনের সামাজিক মাধ্যম পেজে তার বক্তব্য প্রকাশ করা হয়।

পোস্টে বলা হয়েছিল, ‘বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। দেশটির বৃহত্তম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী জমিয়াতে তালাবা (ছাত্রশিবির) বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। পুরো প্যানেল বিজয়ী হওয়া বাংলাদেশের ইতিহাসে এই প্রথম।

এতে আরও বলা হয়, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- অন্য প্যানেলগুলো একযোগে ভারতপন্থি শক্তির সমর্থন পেয়েছিল। তবুও শিক্ষার্থীরা শিবিরকে জয়ী করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের এই বিজয়ে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

এই বিজয় ছাত্র-যুবসমাজের অধিকার আদায়ের সংগ্রাম ত্বরান্বিত করবে উল্লেখ করে, ভারতের ষড়যন্ত্র থেকে তা বাংলাদেশের মুক্তি এনে দেবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন শিরোনাম রচনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

পোস্টে, এই নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কৃতিত্ব দিয়েছে পাকিস্তান জামায়াত।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!