• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

শাহজালাল বিমানবন্দরে বিষধর ও নিষিদ্ধ ২৩টি বিদেশি প্রাণী জব্দ

এলেন বিশ্বাস / ২৩২ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩টি বিভিন্ন প্রজাতির বিদেশি বিষধর বন্যপ্রাণী জব্দ করা হয়েছে। ওই প্রাণীগুলো  চীন থেকে আমদানি করা হয়েছিল বলে জানা গেছে। শুক্রবার (৩০ মে) বিকেলে এসব প্রাণী জব্দ করা হয়।

উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে রয়েছে: ৮টি বেয়ার্ডেড ড্রাগন (Bearded Dragon), ২টি কর্নস্নেক (Cornsnake), ১টি ব্যান্ডি-ব্যান্ডি স্নেক (Bandy-bandy Snake), ১টি হগনোস স্নেক (Hognose Snake), ২টি প্যাক-ম্যান ফ্রগ (Pac-Man Frog)।

এছাড়া ৬টি এলিগেটর স্নেপিং টার্টল (Alligator Snapping Turtle), ৩টি আলবিনো রেড ইয়ার স্লাইডার (Albino Red Ear Slider)।

বর্তমানে এসব প্রাণী বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা এর পর্যবেক্ষণে রয়েছে। অভিযানে সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক। যেসব স্থলবন্দর ও বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার হয়ে থাকে, সেখানে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তৎপরতা আরও জোরদার করা গেলে অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য রোধে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব বলে জানানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!