• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অদৃশ্য সিন্ডিকেটের দখলে উত্তরা বিআরটিএ: ভোগান্তির শেষ নেই সেবাগ্রহীতাদের ৩ স্ক্যানারই অচল: ঢাকা বিমানবন্দরে কার্গো বিপর্যয়ের মুখে তৈরি পোশাক রপ্তানি, বাড়ছে ঘুষের বাণিজ্য উত্তরায় চীনা নাগরিকদের সন্দেহজনক ভ্লগিং: আড়ালে কী? শাহজালালে নিয়ম মানছে না কেউ: ভিড় নিয়ন্ত্রণে অসহায় আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দর রেলওয়ে স্টেশনের অব্যবস্থাপনা: যাত্রী দুর্ভোগ নিরসনে জরুরি সংস্কার দাবি তুরাগে ১ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক উত্তরায় অবরোধে স্থবির টঙ্গী-বিমানবন্দর সড়ক: কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির সারি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ​ উত্তরা আব্দুল্লাহপুর মহাসড়কের বেহাল দশা ড্রেনেজ অব্যবস্থাপনায় জলাবদ্ধতা: দায় এড়াতে বাসিন্দাদের ওপর দোষারোপ ডিএনসিসি প্রশাসকের

শরীয়তপুরে ইজারা বিরোধে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক / ৫৩৯ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৮ জুলাই) ভোররাত থেকে গুরুত্বপূর্ণ এই ঘাটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পণ্যবাহী পরিবহন শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর-চাঁদপুর নৌরুটের গুরুত্বপূর্ণ এই ফেরিঘাটটির ইজারা নিয়ে দীর্ঘদিন ধরেই জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মমিন দিদার ও সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালার মধ্যে টানাপড়েন চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৮ জুলাই) সকালে এক পক্ষ ইজারা উত্তোলনের চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাটের ইজারা নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে দীর্ঘ লাইনে আটকে পড়া যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং দ্রুত সমাধান আশা করছি।’

জানা যায়, ২০০১ সালে শরীয়তপুর-চাঁদপুর ফেরি রুট চালু হওয়ার পর থেকে এটি দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশেষ করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও বেনাপোলগামী পণ্য ও যাত্রী পরিবহনে এই ঘাটের বিকল্প নেই। ফেরি চলাচল বন্ধ থাকায় ব্যবসায়িক ও পণ্য পরিবহনে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

খুলনা থেকে চট্টগ্রামগামী ট্রাকচালক আবুল হোসেন বলেন, ‘আমরা সেই ভোর রাত থেকে এখানে আটকে আছি। এই সমস্যা সমাধানের এখনো কোনো গতি দেখতে পাচ্ছি না। এই রুটের রাস্তা এমনিতেই অনেক ভাঙ্গা আমাদের চলাচল করতে অনেক বেগ পেতে হয়। সময় মতো পণ্য পৌঁছাতে না পারলে আমাদের অনেক ক্ষতি হবে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!