• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স

রূপগঞ্জে গুলিসহ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ২৫১ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিসহ মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন মিয়া ও তার সহযোগী সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার সুপারি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ওই ইউনিয়নের দড়িকান্দি এলাকার মৃত মুগবুল হোসেনের ছেলে নয়ন মিয়া ও জেলার আড়াইহাজার উপজেলার দড়িসতমান্দি এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে সাব্বির।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, রোববার রাতে পুলিশ টহলরত অবস্থায় দুই যুবক মোটরসাইকেলযোগে ঘুরাঘুরি করছিল। তাদের সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালায়। এসময় তাদের একজনের পকেটে একটি গুলি পাওয়া যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!