• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক

নিজস্ব প্রতিবেদক / ১৬৯ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সাব্বির রহমান ওরফে জাকির নামে এক ভুয়া ডাক্তার ধরা পড়েছে।

সোমবার (০৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের বর্হিঃবিভাগ থেকে পুলিশ তাকে আটক করে। সাব্বির রহমান যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার মুজিবুর রহমানের ছেলে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন। ভুয়া ডাক্তারকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

যশোর শহরের পুরাতন কসবার বাসিন্দা সানজিদা খাতুন জানান, মঙ্গলবার তার শিশু সন্তানকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে আসেন। শিশু বিভাগের চিকিৎসক তার ছেলেকে দেখে তিনটি পরীক্ষা করার জন্য নির্দেশনা দেন। তিনি পরীক্ষার টাকা জমা দিতে এসে দেখেন ক্যাশ কাউন্টার বন্ধ হয়ে গেছে। এসময় সাদা এপ্রোন পরা সাব্বির রহমান তার কাছে এগিয়ে আসেন। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বলেন, ‘এত দেরি করে এসেছেন কেন? কাউন্টার তো বন্ধ হয়ে গেছে।’ পরে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে ৫শ’ টাকা নিয়ে চলে যান।

সানজিদা আরও জানান, দীর্ঘ সময় ফিরে না আসায় তিনি ভুয়া ডাক্তারের কবলে পড়ার বিষয়টি বুঝতে পারেন। এসময় তিনি ঘটনাটি পুলিশকে অবহিত করেন। পরে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল ভুয়া ডাক্তার সাব্বির রহমানকে আটক করেন।

পুলিশ সদস্য সোহেল রানা জানান, ভুয়া ডাক্তার সাব্বির রহমান এক নারীর সাথে প্রতারণা করে ৫শ’ টাকা হাতিয়ে নেন। ঘটনাটি জানার পর বর্হিঃবিভাগের শিশু ডাক্তারের চেম্বারের সামনে থেকে তাকে আটক করা হয়। সাব্বির রহমান একজন প্রতারক। দীর্ঘদিন ধরে তিনি ডাক্তার সেজে হাসপাতালে এসে রোগী ও স্বজনদের সাথে প্রতারণা করে আসছিলেন। তার কাছ থেকে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই এইচ টি) বরিশালের ২০২১-২২ ইং শিক্ষাবর্ষের একটি পরিচয়পত্র উদ্ধার হয়। সাব্বির রহমানকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, সাব্বির রহমান নামে একজন ভুয়া ডাক্তারকে পুলিশ আটক করেছে। তিনি ডাক্তার পরিচয়ে রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে গা ঢাকা দিতেন। সোমবারও এক নারীর কাছ থেকে ৫শ’ টাকা হাতিয়ে নেন। ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ভুয়া ডাক্তার সাব্বির রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!