• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী শাহীন ভুঁইয়া উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল আনন্দ টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীনের বাসায় হামলা ছাত্রদের সম্মানে তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল তুরাগের ১৫ নং সেক্টরে রাজউকের জমি দখল করে অবৈধ ট্রাক স্ট্যান্ড তুরাগ দক্ষিন যুব বিভাগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত রেডিক্যাল হাসপাতালের ‘ভয়ঙ্কর’ বিল! তুলা-স্যাভলনের ছোঁয়ায় ৫০০ টাকা! উত্তরা ফাউন্ডেশন স্কুল: দরিদ্র শিশুদের স্বপ্নের পাঠশালা তুরাগ দক্ষিনের যুব বিভাগের “প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত

মাদক পাচারের দায়ে সৌদিতে ৬০০ জনের মৃত্যুদণ্ড

সকালের রিপোর্ট ডেস্ক / ১৪১ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

গত এক দশকে সৌদিতে মাদক মামলায় অন্তত ৬০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য প্রকাশ জানিয়েছে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান, ইয়েমেন, সিরিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া ও মিশরের নাগরিকরা এসব শাস্তির শিকার হয়েছেন। অনেকেই প্রতারণার ফাঁদে পড়ে, সামান্য অর্থের লোভে, মাদকের সঙ্গে যুক্ত হন এবং পরে ভয়াবহ পরিণতির মুখে পড়েন।

২০২১ ও ২০২২ সালে মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত থাকলেও ২০২৪ সালে তা আবার বেড়ে যায়। ওই বছর ১২২ জন এবং চলতি বছর (জুন পর্যন্ত) ১১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

অ্যামনেস্টি অভিযোগ করেছে, অনেক মামলাই ছিল যথাযথ আইনি সহায়তা ও ন্যায্য বিচারবিচার প্রক্রিয়া ছাড়া। অনেকে আদালতে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করেছেন। কেউ কেউ মৃত্যুদণ্ড কার্যকরের আগের দিন জানতে পারেন, পরদিনই ফাঁসি।

অ্যামনেস্টি মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ডানা আহমেদ জানান, ‘এটি একটি ভয়ংকর মানবিক সংকট। এসব অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া অনৈতিক এবং বৈশ্বিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থি।’

সৌদি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!