• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

মাদকাসক্ত ছেলেকে কারাগারে রাখতে বাবা-মায়ের আবেদন

নিজস্ব প্রতিবেদক / ৬৫৫ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. সাদি মোল্যা (২৪) নামের এক মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে কারাগারে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট আবেদন জানিয়েছেন তার বাবা-মা।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে আলফাডাঙ্গা ইউএনও রাসেল ইকবালের কার্যালয়ে হাজির হয়ে লিখিত আবেদন করেন ওই বাবা-মা।

ভুক্তভোগী দম্পতি হলেন, উপজেলার বানা ইউনিয়নের গড়ানিয়া এলাকার বাসিন্দা মো. হিমায়েতুল ইসলাম ও মোসা. হানিফা খাতুন।

হিমায়েতুল দম্পতি জানান, তাদের দ্বিতীয় সন্তান সাদি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশা করে বাড়ি ফিরে তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে। নেশার টাকা না দিলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। নেশার টাকা জোগাড় করার জন্য ঘরের আসবাবপত্র বিক্রি করে দেয়। এমনকি অতিরিক্ত নেশায় আসক্ত হলে কোন কিছু না পেলে ঘরের চালার টিন পর্যন্ত খুলে বিক্রি করে দেয়।

এই দম্পতি জানান, ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ছেলেকে তিন মাসের কারাদণ্ড দেন। কিন্তু কারাভোগ করে এসে আরও বেপরোয়া হয়ে ওঠেছে। নিজ সন্তানের এমন কর্মকাণ্ডে তারা অতিষ্ঠ। এখন অসহায় অবস্থার মধ্যে পড়েছেন।

এসব বলতে গিয়ে একপর্যায়ে কেঁদে ফেলেন এই দম্পতি। অশ্রুসিক্ত নয়নে তারা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা ভীত-সন্ত্রস্ত। মাদকাসক্ত ছেলের দ্বারা যেকোন সময় আমরা বড় ধরনের বিপদের আশঙ্কা করছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমাদের ছেলেকে কারাগারে রাখতে চাই। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘এরকম ঘটনা খুবই দুঃখজনক। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!