• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

মাজারে রহস্যজনক চুরি, মুখ খুলতে নারাজ কমিটি

নিজস্ব প্রতিবেদক / ১৮১ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী বটতলী শাহ মোহছেন আউলিয়া মাজারে ঘটেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। মাজারের অফিস কক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকা চুরি হলেও এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেয়নি মাজার পরিচালনা কমিটির সদস্যরা।

সূত্র জানায়, ৮ জুলাই রাত থেকে ৯ জুলাই ভোরের মধ্যবর্তী কোনো এক সময় মাজার চত্বরে অবস্থিত অফিস কক্ষের একটি কাঠের বাক্সের দুটি তালা ভেঙে ৯ লাখ ৮২ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। চুরি হওয়া অর্থের মধ্যে মাজারের সাধারণ তহবিল, এতিমখানার জন্য সংগৃহীত অনুদান, খাদেমদের বেতন এবং আসন্ন মিলাদুন্নবীর আয়োজনের জন্য সংরক্ষিত অর্থ ছিল। ধারণা করা হচ্ছে, এই অর্থ সদ্যসমাপ্ত ওরশ থেকে সংগৃহীত হাদিয়া ছিল।

উল্লেখ্য, অফিস কক্ষের চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও ঘটনার সময় ক্যামেরাগুলো অচল ছিল। এ তথ্য জানিয়েছেন মাজারের কয়েকজন খাদেম। তবে কেন ক্যামেরাগুলো সচল ছিল না, সেই প্রশ্নের উত্তর দিতে কেউ প্রস্তুত নয়।

চুরির আগের রাতে মাজারের মুতাওয়াল্লি অফিসে মিটিং করছিলেন বলে জানা গেছে। কিন্তু পরদিন সকালে এসে দেখা যায়, তালা ভাঙা ও বাক্স ফাঁকা।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ‘চুরির ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত কার্যক্রম গুরুত্বের সঙ্গে চলছে।’

মাজারের মুতাওয়াল্লি ও যুগ্ম মুতাওয়াল্লির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে খাদেমরাও এই বিষয়ে মুখ খুলতে অনাগ্রহী।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!