• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

মহেশপুরে ভাত খাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

নিজস্ব প্রতিবেদক / ৫১১ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন (২১) ওই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবার খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে দুই ভাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বড় ভাই উজ্জ্বল হোসেন (২৫) রাগের মাথায় হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জামাল গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভৈরববাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভাত খাওয়া নিয়ে ছোট ভাই জামালের সঙ্গে কথা কাটাকাটি হয় বড় ভাই উজ্জ্বলের। একপর্যায়ে উজ্জ্বল তার ছোট ভাইকে ছুরি দিয়ে আঘাত করলে সে মারা যায়।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!