• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স

বৈরী আবহাওয়া: শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় চরম বিপর্যয়

Reporter Name / ৯৭ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

 

বৈরী আবহাওয়ার কবলে পড়ে রবিবার ভোর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। টানা ভারী বৃষ্টি এবং দৃশ্যমানতা কমে যাওয়ায় উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়নে তৈরি হয়েছে জটিলতা। নিরাপত্তার স্বার্থে অন্তত দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে এবং অর্ধশতাধিক ফ্লাইটের সময়সূচিতে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে দুটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠিয়ে দেওয়া হয়:

দুবাই থেকে আসা ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চীনের গুয়াংজু থেকে আসা ফ্লাইটটি ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।

 

সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকায় এবং বাতাসের প্রভাব থাকায় আকাশপথে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। দুবাই, আবুধাবি, শারজাহ, মদিনা, কুয়ালালামপুর, জেদ্দা এবং সৈয়দপুরসহ বিভিন্ন রুট থেকে আসা প্রায় অর্ধশতাধিক উড়োজাহাজ দীর্ঘ সময় আকাশে চক্কর দিয়ে দেরিতে অবতরণ করে। এতে ফ্লাইট পরিচালনার পুরো সূচি ওলটপালট হয়ে গেছে।

 

ফ্লাইটগুলোর এমন বিলম্বের প্রভাব পড়েছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফিরতি ফ্লাইটগুলোতেও। এর ফলে বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চরম ভোগান্তিতে পড়েন হাজারও যাত্রী। এছাড়া অনেক যাত্রী সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন।

 

 

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এ বিষয়ে বলেন, শনিবার রাতভর ভারী বৃষ্টি এবং সকালে দৃশ্যমানতা কমে যাওয়ায় উড়োজাহাজের অবতরণ ও উড্ডয়ন করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে নির্দিষ্ট কিছু ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয় এবং অধিকাংশ ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ

করা হয়েছে।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!