• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক আব্দুল্লাহপুর ফ্লাইওভারের সংযোগ সড়ক বন্ধ চরম ভোগান্তিতে উত্তরা-টঙ্গীর হাজারো মানুষ মাইলস্টোন দুর্ঘটনার এক বছরেও বদলায়নি দৃশ্যপট: ঝুলে আছে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের উদ্যোগ পরিবেশ রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্টে বৃক্ষরোপন কর্মসূচী শাহজালাল বিমানবন্দর,যাত্রীদের দুর্ভোগ ঘোচাতে ব্যর্থ শাটল বাস!

বিএনপি নেতার মোটরসাইকেল বহর থেকে টোল প্লাজা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক / ১৫১ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

খুলনা জেলা বিএনপির সাবেক এক নেতার মোটরসাইকেল বহর থেকে রূপসা সেতুর টোল প্লাজা ভাঙচুরের অভিযোগ উঠেছে।

 

 

মঙ্গলবার (১০ জুন) দুপুরে এ ঘটনায় রূপসা থানায় সাধারণ ডায়েরি করেছেন টোল প্লাজার কার্য সহকারী মীর আব্দুল জব্বার। এর আগে সোমবার (৯ জুন) বিকেলে ঘটনাটি ঘটে।

 

মীর আব্দুল জব্বার ডায়েরিতে উল্লেখ করেন, সোমবার বিকেল আনুমানিক ৪টায় ৪০-৪৫টি মোটরসাইকেল রূপসা সেতুর টোল প্লাজা হয়ে শহরে প্রবেশ করে। এ সময় টোলপ্লাজার অটোমেটিক সিগন্যাল বারটি একজন মোটরসাইকেল আরোহীর গায়ে লাগে। এ ঘটনায় মোটরসাইকেল বহরে থাকা লোকজন মব সৃষ্টি করে ৮ নম্বর টোল প্লাজার গ্লাসে লাথি মেরে ভেঙে ফেলে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

 

 

খোঁজ নিয়ে জানা যায়, খুলনা জেলা বিএনপির সদ্য সাবেক ওই নেতা নিজ বাড়িতে মোটরসাইকেল বহর নিয়ে যান। রূপসা এলাকার জাবুসা হয়ে বহরটি খুলনা শহরে প্রবেশের সময় টোল চাইতে গেলে বহরে থাকা এক কর্মী টোল প্লাজার ৮ নম্বর বুথে গিয়ে লাথি মেরে ভেঙে ফেলে। এ সময় চারিদিকে উত্তেজনা সৃষ্টি হয়।

 

টোলপ্লাজার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বহর নিয়ে যাওয়ার সময় টোলের সিগন্যাল দেন কর্তব্যরত কার্যসহকারী। এ সময় পাঞ্জাবী পরা এক বিএনপি কর্মী গিয়ে টোল প্লাজার ৮ নম্বর বুথে লাথি মেরে গ্লাস ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বহরে থাকা আরও কয়েকজনকে মারমুখী হতে দেখা যায়।

 

 

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান  বলেন, মোটরসাইকেল বহর নিয়ে একদল লোক টোল প্লাজা পার হওয়ার সময় একজনের মোটরসাইকেলের ওপর টোল প্লাজার সিগন্যাল বারটি পড়ে। এ সময় একজন উত্তেজিত অবস্থায় টোলপ্লাজায় লাথি মেরে টোলপ্লাজা ভেঙে ফেলে। এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

 

এ বিষয়ে জানতে ওই নেতার মোবাইলে একাধিকবার কল দিলেও তা রিসিভ হয়নি। তার হোয়াটস আপ নম্বরে ম্যাসেজ দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

 

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!