• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

বাবাকে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৩৪২ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবাকে হত্যার ঘটনায় প্রধান আসামি মামুনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (২৯ জুন) রাতে রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী অফিস সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

 

র‍্যাব জানায়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের গাজী বাড়ির হযরত আলী গাজীর বড় ছেলে মামুন মাদকসেবী ও মাদক কারবারি। মাদকের টাকার জন্য তিনি প্রতিনিয়ত বাবা হযরত আলীর সঙ্গে ঝগড়া ও মারামারি করতেন। কয়েক মাস আগে মাদকসহ ডিবি পুলিশের হাতে আটক হন মামুন। মামলায় কিছুদিন কারাগারে থাকার পর জামিনে বের হয়ে গত ১১ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় বাড়িতে বাবার কাছে মাদকের টাকা চাইলে তিনি তা দিতে অপরাগ প্রকাশ করেন। পরে অজু করার সময় ধারালো দা দিয়ে মামুন তার বাবার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করেন। এ সময় হযরত আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মামুনের ভাই নূর হোসেন গাজী বাদী হয়ে লক্ষ্মীপুরের রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!