• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’ জুলাইযোদ্ধা খু/ন: অপরাধী যেই হোক, ছাড় নেই—এমপি বাবর মা/দ/ক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীতে শুদ্ধি অভিযান চান জয়নুল করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে তানজিন তিশাকে গ্রেফতার করতে আদালতে আবেদন শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ গুম-খু/নের মামলায় জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে প্রসিকিউশন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর, আটক ২ জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, ৩০ হাফেজকে পাগড়ি প্রদান

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৪: ২৭

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়।

রোববার বেলা ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করা হয়।

এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন।

পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরবর্তীতে প্রশাসন ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনূর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই দিনে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, সেই লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাওয়ার জন্য আমাদের বর্তমান প্রশাসন প্রাণবন্ত চেষ্টা করছে। সবাইকে নিয়ে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি। এটি হোক আমাদের আগামী বছরের জন্য প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারব।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!