• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে কমছে টিউমার রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ১৭ রড ও পেট্রল উদ্ধার ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি হুতিদের আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন কেন ইসলামের পতাকাতলে এলেন, জানালেন জাকাতেলেন সুজা রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২২: ৫৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা তিন দিনরাত ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। শুক্রবার বিকেল ৬টায় কর্মসূচির ৮০ ঘণ্টা পূর্ণ হয়। তবে ৮০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা।

কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’, ‘প্রশাসনের কালক্ষেপণ মানবে না শিক্ষাঙ্গন’, ‘আদু, জদু, মধু ভাই, তারা কি আর রাকসু চায়’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘ঘুম ভাঙো, চোখ খোলো, রাকসু কবে হবে সেটা বলো’ এবং ‘রাকসু আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, “আমরা ৮০ ঘণ্টা ধরে অবস্থান করছি। আমরা যে তাদের ছাত্র, তারা মনেই করছে না। তারা আসছে-যাচ্ছে, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন ভর্তি পরীক্ষা ও অডিটের নামে কালক্ষেপণের চেষ্টা করছে। তাদের কথার কোনো যৌক্তিকতা নেই। এগুলো রাকসু নির্বাচন পেছানোর পাঁয়তারা। তাদের কথায় আমরা কোনোভাবেই কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।”

মঞ্চ ২৪-এর সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ বলেন, “আমরা তিন দিনরাত ধরে এখানে অবস্থান করছি। প্রশাসন আমাদের দুটি অযৌক্তিক যুক্তি দিয়েছে। এর ফলে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তারা রাকসু নির্বাচন করতে চাচ্ছেন না। রাকসু শিক্ষার্থীদের অধিকার, এটা দিতেই হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। এভাবে কাজ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, “রাকসুতে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে। একটা-দুইটা টাকা নয়, এটা অনেক বড় একটি অ্যামাউন্ট। এটার সমন্বয় ও অডিট হওয়ার পরই আমরা রাকসু নিয়ে আগাতে পারব।”

অবস্থানের প্রথম দিন আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, “রাকসুর সদস্যরা বিভিন্ন কাজে প্রায় সোয়া কোটি টাকা খরচ করেছেন। তার হিসাব আমরা এখনো পাইনি। হিসাবের সমন্বয় ও অডিট সম্পন্ন হওয়ার পর এবং ভর্তি পরীক্ষা শেষ হলে আমরা রাকসু নির্বাচনের বিষয়টি বিবেচনা করতে পারি। এটি সাধারণ শিক্ষার্থীদের টাকা, এখানে জবাবদিহির বিষয় রয়েছে। আমরা সেই জবাবদিহি নিশ্চিত করতে চাই। আমরা রাকসু নিয়ে ইতিবাচক।”

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!