• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে কমছে টিউমার রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ১৭ রড ও পেট্রল উদ্ধার ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি হুতিদের আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন কেন ইসলামের পতাকাতলে এলেন, জানালেন জাকাতেলেন সুজা রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

Reporter Name / ২৮ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২২: ০০

বিএনপি গণতন্ত্র, উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। এ দলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভারতের মাটিতে বসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা মিথ্যা ও ফাঁকা বক্তব্য দিচ্ছেন। তাঁদের কথায় আওয়ামী সন্ত্রাসীরা দেশে বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাস করছে। তাদের প্রতিহত করতে বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে ধনবাড়ীর বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা জনগণের সঙ্গে অন্যায় কাজে জড়িত হলে তাঁদের দল থেকে বহিষ্কারসহ পুলিশের কাছে সোপর্দ করার কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী।

তিনি আরও বলেন, বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ের আন্দোলন করেছে। দল যেসব প্রতিশ্রুতি দেয়, সেগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে। প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি ঘোষণা করেছিলেন, সেসব একের পর এক বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের কঠোর হাতে দমন করা হবে। দেশের জনগণ শান্তি চায়। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।

এ সময় স্থানীয় বিএনপি নেতারা তাঁদের বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। পাশাপাশি পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

সভায় ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!