• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী এমপি রংপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হাসানের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির প্রধান সমস্যা তারা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে চীনে সম্পূর্ণ ফ্রিতে উচ্চশিক্ষা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

চীনে সম্পূর্ণ ফ্রিতে উচ্চশিক্ষা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৮: ৫৪

চীনে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পেতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে চীনা সরকারি বৃত্তির (সিএসসি) আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এ ক্যাটাগরির (টাইপ-এ) এই বৃত্তির জন্য আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। পাশাপাশি ভিজিটিং স্কলার হিসেবেও আবেদন করা যাবে।

বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়ন করবে চীন সরকার। এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিনা মূল্যে থাকার ব্যবস্থা, মাসিক জীবনযাত্রার ভাতা এবং বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়া দেওয়া হবে। ফলে আর্থিক সীমাবদ্ধতা থাকলেও মেধাবী শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়েছে।

প্রাপ্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের এই বৃত্তির জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ জানুয়ারি ২০২৭।

কোন কোন বিষয়ে পড়ার সুযোগ:

চীনের সরকারি এই বৃত্তির আওতায় প্রকৌশল ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, আইন, সমাজবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিবেশবিজ্ঞান, মানবিক ও কলাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

চীনের বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে। আধুনিক গবেষণাগার, উন্নত প্রযুক্তি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে। পাশাপাশি বহুসাংস্কৃতিক পরিবেশে পড়াশোনা এবং বিভিন্ন দেশের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও পাওয়া যাবে।

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা:

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আগের শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে। পর্যায়ভেদে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে—

স্নাতকোত্তর: ৩৫ বছরের নিচে।

এ ছাড়া আবেদনকারীদের শারীরিক সক্ষমতা এবং বৃত্তির অন্যান্য নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

পড়াশোনার মাধ্যম ও ভাষাগত যোগ্যতা

চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত ইংরেজি অথবা চীনা ভাষায় পাঠদান করা হয়। তাই আবেদনের আগে পছন্দের বিশ্ববিদ্যালয় ও নির্দিষ্ট শিক্ষাক্রমের পাঠদানের ভাষা সম্পর্কে নিশ্চিত হতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখা এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের আগে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ

আবেদনের ক্ষেত্রে পছন্দের বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আগেই যোগাযোগ করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের আবেদনের আগে বিশ্ববিদ্যালয় থেকে আগাম ভর্তির সম্মতিপত্র অথবা প্রাথমিক ভর্তির চিঠি সংগ্রহের চেষ্টা করতে বলা হয়েছে।

এ জন্য বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বিভাগ, সংশ্লিষ্ট অনুষদ কিংবা নিজের গবেষণার বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অধ্যাপকের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা যেতে পারে।

যোগাযোগের সময় সংশ্লিষ্ট অধ্যাপকের গবেষণার ক্ষেত্র, প্রকাশিত গবেষণাপত্র ও চলমান প্রকল্প সম্পর্কে ধারণা নিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা এবং গবেষণার আগ্রহ তুলে ধরা ভালো।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—

১. চীনা সরকারি বৃত্তির আবেদনপত্র এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র।

২. বিশ্ববিদ্যালয়ের আগাম ভর্তির সম্মতিপত্র অথবা প্রাথমিক ভর্তির চিঠি, যদি পাওয়া যায় বা প্রয়োজন হয়।

৩. পূর্ববর্তী শিক্ষাজীবনের সব সনদ ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি।

৪. স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের আবেদনকারীদের অধ্যয়ন পরিকল্পনা অথবা গবেষণা প্রস্তাব।

৬. বৈধ পাসপোর্টের অনুলিপি।

৭. ভাষাগত দক্ষতার প্রমাণপত্র।

৮. স্নাতক পর্যায়ের আবেদনকারীদের জন্য নির্ধারিত যোগ্যতা পরীক্ষার সনদ।

৯. বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার ফরম।

এ ছাড়া আবেদনকারীর শিক্ষাগত পর্যায় ও বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হতে পারে।

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে চীনা সরকারি বৃত্তির ওয়েবসাইটে (www.campuschina.org) প্রবেশ করে অনলাইন আবেদন ব্যবস্থায় নিবন্ধন করতে হবে।

আবেদনের সময় কর্মসূচির ধরন হিসেবে ‘টাইপ-এ’ নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত সংস্থা নম্বর হিসেবে ব্যবহার করতে হবে ০৫০১।

এরপর আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ ও যাচাই শেষে আবেদন জমা দিতে হবে।

আবেদনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকার কিংবা বাছাইপ্রক্রিয়ার অন্যান্য ধাপেও অংশ নিতে হতে পারে।

পড়াশোনা শেষে কর্মজীবনের সম্ভাবনা

চীনে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ডিগ্রির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, গবেষণা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। পড়াশোনা শেষে বাংলাদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, শিল্পপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, বিশ্ববিদ্যালয় ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানে কর্মজীবন গড়ে তোলার সুযোগ রয়েছে।

বিশেষ করে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃষিপ্রযুক্তি, চিকিৎসা, ব্যবসা ও গবেষণার মতো ক্ষেত্রে দক্ষ জনবলের চাহিদা রয়েছে।

তবে বৃত্তি শেষ করলেই চীনে স্বয়ংক্রিয়ভাবে চাকরি বা স্থায়ীভাবে বসবাসের অধিকার পাওয়া যাবে না। দেশটিতে কাজ করা কিংবা বসবাসের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী আলাদা অনুমতি ও যোগ্যতা অর্জন করতে হবে।

বৃত্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে চীনা দূতাবাসের সরকারি বিজ্ঞপ্তি এবং চীনা সরকারি বৃত্তির ওয়েবসাইট www.campuschina.org দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!