• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রামিসা হ/ত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের রায় আজ দিল্লির পদতলে আত্মসমর্পণকারীদের এক বালতি পানিও দেয়নি ভারত: রিজভী নতুন জেমস বন্ড হিসেবে ব্যাটম্যান অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা স্বামী ও সন্তান হারানোর পর ক্যান্সারের সঙ্গে লড়ছেন জুলাই শহীদ রনির মা নাসার গবেষণাগারে মহাকাশের রহস্য উন্মোচনে কাজ করছেন ঈশ্বরদীর মাহমুদা রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা আম্মারের দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭ কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী রাজধানীর শাহজাদপুরে একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৩ নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ

রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা আম্মারের

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২২: ৪১

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে রাবি সংস্কার আন্দোলনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘রাকসু আদায়ের জন্য আমরা প্রথমে স্মারকলিপি দিয়েছি। ছাত্রশিবির তাদের জায়গা থেকে মানববন্ধন করেছে। এরপর আমরা প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছি। এখন আমরা অবস্থান কর্মসূচিতে যাব। পরবর্তীতে হার্ডলাইনে যাওয়া লাগলে সেটাও যাব। আগামীকাল থেকে প্রশাসন ভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। পরবর্তী ধাপে যাওয়ার প্রয়োজন হলে সেটিও করব।’

তিনি আরও বলেন, ‘আজ আমাদের সঙ্গে মঞ্চ ২৪ একাত্মতা পোষণ করেছে। আমরা চাই, রাকসু চায় এমন প্রতিটি ক্রিয়াশীল সংগঠন আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করুক।’

নিজের অবস্থান তুলে ধরে আম্মার বলেন, ‘রাকসু নির্বাচন না হলে আমার লস নেই, আমার লাভ আছে। কারণ, যতদিন পর্যন্ত রাকসু নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত আমি বলতে পারব, রাকসুর সর্বশেষ সাধারণ সম্পাদক আমি ছিলাম। কিন্তু আমার নৈতিক দায়িত্ব থেকে আমি রাকসুর জন্য সংগ্রাম করে যাচ্ছি।’

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি ও আল্টিমেটাম দেয় রাবি সংস্কার আন্দোলন। তবে এখন পর্যন্ত রাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখা যায়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!