• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

পুলিশে নিয়োগে সমন্বয়কদের কাছে না যাওয়ার আহ্বান সারজিসের

নিজস্ব প্রতিবেদক / ১৮৯ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে কোনও রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের কাছে তদবিরের জন্য না যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি এই আহ্বান জানান।

 

পোস্টে সারজিস লেখেন, কোটা না মেধা; এই স্লোগান দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে। দেড় হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে। অর্ধ লাখের বেশি মানুষ রক্ত দিয়েছে। সেখানে ‘মেধা’র বিপরীতে ‘সুপারিশ’ এই অভ্যুত্থানের শহীদের রক্তের সঙ্গে প্রতারণার নামান্তর।

তিনি লেখেন, দয়া করে নিয়োগের ক্ষেত্রে আমার কাছে কেউ কোনও প্রকার সুপারিশের আশায় আসবেন না এবং আহ্বান থাকবে রাজনৈতিক দলের কোনও নেতার কাছেও যাবেন না। বরং আমরা চাইবো বাংলাদেশ পুলিশ শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করবে এবং সব রাজনৈতিক দলের নেতারা সেখানে সহযোগিতা করবো, মেধার জয় নিশ্চিত করবো।

পোস্টে তিনি লেখেন, পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে। এখন ফিটনেস পরীক্ষা চলছে। এরপরে ৫০ নাম্বারের লিখিত পরীক্ষা হবে। সবশেষে ১৫ নাম্বারের ভাইভা হবে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত এবং ভাইভার ৬৫ নাম্বারের ওপর নির্ভর করবে, তার চাকরি হবে কিনা। অর্থাৎ এখানে লিখিত পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষায় যে যত ভালো করবে, তার চাকরি পাওয়ার সম্ভাবনা ততো বেশি।

এনসিপির এই নেতা বলেন, গতবার প্রায় ৫০০ এর বেশি পরীক্ষার্থী ফিটনেসে উত্তীর্ণ হয়ে লিখিত এবং ভাইভা দিয়েছিল। এর মধ্যে ২৮ জন নিয়োগ পেয়েছিল। ভাইভাতে মোটামুটি সাধারণ জ্ঞান থাকলে ১৫ এর মধ্যে ৭ থেকে ৮ এমনিতেই পায়। সেখানে ভাইভাতে সুপারিশ করে ২ থেকে ৪ নাম্বার বাড়িয়ে কোনও লাভ নেই, যদি আপনি লিখিত পরীক্ষায় ভালো না করতে পারেন। যেহেতু লিখিত পরীক্ষায় ভাইভার তিনগুণ নাম্বার রয়েছে। তাই যদি আপনি পুলিশের কনস্টেবল হতে চান, তাহলে লিখিত পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিন।

তিনি লেখেন, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই লিখিত পরীক্ষা, ভাইভার প্রস্তুতি বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে দৌড়ানো বন্ধ করুন। জেলা পুলিশ পঞ্চগড় নিশ্চিত করেছেন— পঞ্চগড়ে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে। কোনও প্রকার সুপারিশকে গ্রহণ করা হবে না।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!