• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অদৃশ্য সিন্ডিকেটের দখলে উত্তরা বিআরটিএ: ভোগান্তির শেষ নেই সেবাগ্রহীতাদের ৩ স্ক্যানারই অচল: ঢাকা বিমানবন্দরে কার্গো বিপর্যয়ের মুখে তৈরি পোশাক রপ্তানি, বাড়ছে ঘুষের বাণিজ্য উত্তরায় চীনা নাগরিকদের সন্দেহজনক ভ্লগিং: আড়ালে কী? শাহজালালে নিয়ম মানছে না কেউ: ভিড় নিয়ন্ত্রণে অসহায় আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দর রেলওয়ে স্টেশনের অব্যবস্থাপনা: যাত্রী দুর্ভোগ নিরসনে জরুরি সংস্কার দাবি তুরাগে ১ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক উত্তরায় অবরোধে স্থবির টঙ্গী-বিমানবন্দর সড়ক: কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির সারি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ​ উত্তরা আব্দুল্লাহপুর মহাসড়কের বেহাল দশা ড্রেনেজ অব্যবস্থাপনায় জলাবদ্ধতা: দায় এড়াতে বাসিন্দাদের ওপর দোষারোপ ডিএনসিসি প্রশাসকের

টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী রুনাসহ গ্রেফতার ৪

সকালের রিপোর্ট ডেস্ক / ৫৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে মাদকের গোডাউন খ্যাত কেরানিরটেক বস্তির শীর্ষ মাদক সম্রাজ্ঞী রুনা বেগম (৩০) ও তার তিন সহযোগীকে ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে তাদের কেরানিরটেক বস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার রুনা বেগম কেরানিরটেক বস্তি এলাকার চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদিরের মেয়ে। সহযোগী তিনজন হলেন- একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে আলপিন ওরফে সুমন (২০), মৃত জাহিদুলের ছেলে তারেক (২০) ও আনোয়ারের ছেলে সুজন (৩৪)।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের হিমারদিঘী আমতলী কেরানিরটেক বস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী রুনা বেগম ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৭০ গ্রাম হিরোইন ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!