• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

ছুটিতে গিয়ে ছাত্রদল নেতার মাথা ফাটালেন আওয়ামী লীগ নেতার ছেলে এসআই জাহিদুল

নিজস্ব প্রতিবেদক / ১৭৪ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

নেত্রকোনার আটপাড়ায় ছুটিতে এসে এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের উত্তরখান থানায় কর্মরত এসআই জাহিদুল হাসানের বিরুদ্ধে।

সোমবার (১০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। বর্তমানে এসআই জাহিদুল ইদুল আজহার ছুটিতে বাড়িতে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা শাকিলের ছোট ভাই মনির বাজারে গেলে সেখানে এসআই জাহিদের ছোট ভাই তাকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনা জানার পর শাকিল বাজারে গিয়ে তার ভাইকে মারধরের কারণ জানতে চান। তখন এসআই জাহিদুল ও তার তিন ভাই রতন, হৃদয় ও হিমেল ছাত্রদল নেতা শাকিল এবং তার চাচা মোস্তাকিমের (৪৫) ওপর হামলা চালান।

অভিযোগ রয়েছে, হামলার সময় এসআই জাহিদ কাঠের লাঠি দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। এতে শাকিল গুরুতর আহত হন। আহত অবস্থায় শাকিল ও তার চাচাকে প্রথমে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

আহত ছাত্রদল নেতা শাকিল ২০২৪ সালের জুলাই মাসে ঢাকায় গণ-অভ্যুত্থানের সময় আহত হন এবং সরকার ঘোষিত ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হন।

উল্লেখ্য, অভিযুক্ত এসআই জাহিদুল হাসান রিয়াদ উপজেলার শুনই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান মিয়ার ছেলে।

এ ব্যাপারে আহত ছাত্রদল নেতা শাকিল বলেন, আমি আমার ছোট ভাইকে মারার কারণ জানতে গেলে এসআই জাহিদুল ও তার ভাইয়েরা আমাকে বলে অনেক বড় নেতা হয়ে গেছিস, এখন তোর কোন বাপে তোরে বাঁচায় দেখব- এটা বলে আমার ও আমার চাচার ওপর হামলা চালায়।

অভিযোগ প্রসঙ্গে এসআই জাহিদুল বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগটি ভিত্তিহীন। আমি কাউকে মারধর করিনি। ঘটনাটি রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!