• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ জুন) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে দলের তিনজন নেতা আহত হন। ঘটনার সময় কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

এ ঘটনায় আহত হয়েছেন— এনসিপি ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও শ্রমিক উইংয়ের নেতা শফিকুল ইসলাম।

দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত  বলেন, “অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অফিস ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় সদস্য সচিব আখতার হোসেন নিচে দাঁড়িয়েছিলেন।”

ভয়ভীতি ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে’ এসব করা হচ্ছে জানিয়ে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এক বিবৃতিতে বলেন, “এনসিপির নিবন্ধন ইস্যুতে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। মানুষ অফিসে আসা শুরু করেছে। সেজন্যই সাধারণ মানুষকে ভয় দেখাতে এবং রাজনৈতিক অগ্রযাত্রা থামাতে পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।”

ঘটনার পর রাত ১১টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপির নেতাকর্মীরা। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এনসিপি নেতারা জানান, দুইদিন ধরে একই জায়গায় ককটেল বিস্ফোরণ নিছক ‘দুর্বৃত্তায়ন’ নয়, বরং এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সমর্থকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করাই এর উদ্দেশ্য। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

পরপর দুইদিনে একই জায়গায় বিস্ফোরণ

এর আগে রবিবার (২২ জুন) একই কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি চলন্ত গাড়ি থেকে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ককটেল ছুড়ে মারা হয়। সে ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!