• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

এনআইডি সেবায় হয়রানি: দেশের ১৩ জেলার নির্বাচন অফিসে দুদকের অভিযান

সকালের রিপোর্ট ডেস্ক / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

জাতীয় পরিচয়পত্র তৈরি, সংশোধন ও প্রদানে হয়রানির অভিযোগে দেশের ১৩টি জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ জুন) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশব্যাপী নির্বাচন অফিসগুলোতে নতুন জাতীয় পরিচয়পত্র প্রদান, জাতীয় পরিচয়পত্র সংশোধন ও সংগ্রহে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ গ্রহণ, হয়রানি, দালাল চক্রের দৌরাত্ম্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে (২৩ জুন) দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে নির্বাচন অফিসের ১৩টি জেলা কার্যালয়ে একযোগে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জাতীয় পরিচয়পত্র সংশোধন ও সংগ্রহে সেবাগ্রহীতার নিকট ঘুষ গ্রহণ, হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন দুদকের কর্মকর্তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মো. তানজির আহমেদ জানান, রংপুর জেলা নির্বাচন অফিসে ঘুষ দাবি, হয়রানি ও অসহযোগিতার অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে অভিযান চালায়। পাসপোর্টের জন্য জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে গিয়ে সেবাগ্রহীতারা হয়রানির শিকার হচ্ছেন বলে জানান। তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

রাজশাহী জেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশনের জন্য সরকারি ফি ২৩০ টাকা অনলাইনে জমা দেওয়ার নিয়ম থাকলেও কিছু অসাধু কর্মচারী রশিদ ছাড়াই নগদ অর্থ গ্রহণ করে ভেরিফিকেশন করছেন মর্মে অভিযানকালে তথ্য-প্রমাণ পাওয়া যায়।

কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসে ২০২২ সালে করা আবেদন ২০২৫ সালে এসে খারিজ করা হয়েছে মর্মে দেখা যায়। দুদকের টিম জানতে পারে, বহুদিন ঘুরেও সেবাগ্রহীতারা সেবা পাচ্ছেন না। একাধিক ভুক্তভোগী নারীসহ আবেদনকারীদের কাগজপত্র পরীক্ষা করে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!