• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স

উত্তরার ছাত্র হত্যা মামলার আসামি সিয়াম গ্রেপ্তার

এলেন বিশ্বাস / ২২৪ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি ইরফানুল হক গাজী সিয়ামকে (২০) গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর তুরাগ থানার ভাটুলিয়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, উত্তরা পশ্চিম থানায় করা মামলার একজন আসামি সিয়াম। ছাত্রদের আন্দোলনের সময় তার অস্ত্রধারী ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

 

তিনি বলেন, ‘ছবিতে দেখা যায়, সে দেশীয় অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর হামলা চালাচ্ছে।’

ওসি আরও বলেন, ‘গোপন সূত্রে জানা যায় যে, ইরফানুল হক গাজী সিয়াম তুরাগ এলাকায় আত্মগোপনে রয়েছে। এরপর আমি ও ওসি (অপারেশন) মো. টোকোনুজ্জামানের নেতৃত্বে রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করি। পরবর্তীকালে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।’

প্রসঙ্গত, গত বছরের ২ আগস্ট উত্তরা এলাকায় ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা চালায় ক্ষমতাসীন দলের কর্মীরা। হামলার সময়কার বেশকিছু ছবি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই হামলায় একজন ছাত্র নিহত হন এবং কয়েকজন আহত হন।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!