• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগ দক্ষিনের যুব বিভাগের “প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত আমাদের উত্তরা ফাউন্ডেশন এর নতুন কমিটি গঠন: সভাপতি আলী হোসেন, সম্পাদক এলেন বিশ্বাস নতুন টেন্ডার প্রক্রিয়া জনসাধারণের জন্য হুমকির মুখে – দাবী ঠিকাদারদের জামায়াত-শিবিরের কারণে গণঅধিকার-এনসিপি ক্ষতিগ্রস্ত: রাশেদ খান পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত’ টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, থানায় জিডি বিএনপি শিগগিরই ‘গ্রিন সিগন্যাল’ দেবে: সালাহউদ্দিন এনসিপি নেতা মাহিন তালুকদারের ছবি ঘিরে সামাজিক মাধ্যমে অপপ্রচার উত্তরায় সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে “আমাদের উত্তরা ফাউন্ডেশন”

উত্তরায় রূপায়ণ সিটির ছাদ থেকে পড়ে রং ঠিকাদারের মৃত্যু

এলেন বিশ্বাস / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

মঙ্গলবার রাজধানীর উত্তরার রূপায়ণ সিটিতে ভবনের ছাদ থেকে পড়ে মোঃ বিল্লাল হোসেন হাওলাদার (৫০) নামে এক রং ঠিকাদার নিহত হয়েছেন। তিনি ভোলা জেলার সদর থানার দক্ষিণ দিগল্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। নিহতের বাবার নাম মৃত ইউনূছ হাওলাদার।

দীর্ঘদিন ধরে ঢাকার তুরাগ এলাকায় বসবাস করে আসছিলেন বিল্লাল হোসেন। পেশাগতভাবে তিনি রূপায়ণ সিটিতে রংয়ের ঠিকাদার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে রূপায়ণ সিটির ৪ নম্বর রোডের ৪ নম্বর ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক গণমাধ্যমকে জানান, নিহতের ঠোঁটের নিচে সামান্য রক্তপাত এবং মাথায় গুরুতর অভ্যন্তরীণ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার পরই তাকে মৃত ঘোষণা করা হয়।

 

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে রূপায়ণ সিটির সিনিয়র এক্সিকিউটিভ (অ্যাডমিন) মোঃ মহাসিনের কাছে মন্তব্য চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এদিকে শ্রমিক নিহতের খবর পেয়ে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব কামরুল জামান, যুবদল নেতা শিমুল আহমেদসহ শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ ঘটনায় এলাকাবাসী ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!