• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

রাজধানীর উত্তরায় বজ্রপাতের আঘাতে রাকিবুল হাসান খান রাফি (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় আরও চারজন আহত হয়েছে। আহতদের উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে উত্তরার তুরাগ নদীর আশপাশে এ ঘটনা ঘটেছে।

নিহত রাফি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ডিপার্টমেন্টের ২২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বয়রা নিয়ামতপুর গ্রামে। বাবা মো. রফিকুল ইসলাম খান।

রাফির ফুফাতো ভাই শ্রাবণ গণমাধ্যমকে জানান, দুপুরের দিকে টঙ্গীর ইজতেমা মাঠে কয়েকজন মিলে ক্রিকেট খেলতে যায়। বৃষ্টি শুরু হলে খেলা থামিয়ে ফেরার পথে তারা বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ থানার হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!