• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

উত্তরায় ডিবির অভিযানে ভুয়া সনদ বিক্রি চক্রের মূলহোতা গ্রেফতার

আলী হোসেন (শ্যামল) / ২৮৪ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে জাল সনদ তৈরি ও বিক্রি চক্রের মূলহোতা সাগর আলীকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ (২১ মে) বুধবার বিকাল আনুমানিক ৪ টায় উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল। এসময় বিপুল সংখ্যক বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদ, প্রশংসাপত্র, পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন সনদপত্র পাওয়া গেছে। ডিবি পুলিশের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেতারকৃত সাগর আলীর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুরের গুপিনাথপুর।

ডিবির কাছে অভিযোগ ছিল উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন ধরনের সনদপত্র তৈরি করে বিক্রি করা হচ্ছে। এমন খবর পেয়ে ফায়ার ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়ার নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পরে জাল সনদ তৈরি অবস্থায় সাগর আলীকে হাতেনাতে ধরা হয়।

এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ডের নামে জাল সনদ (সার্টিফিকেট) ও নম্বরপত্র (মার্কশিট) বিক্রি করে আসছিলো সাগর আলী। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স প্রতিটি সনদের জন্য নিচ্ছিলেন মোটা অঙ্কের টাকা। তার কাছ থেকে বেশ কিছু জাল সনদ ও নম্বরপত্র জব্দ করা হয়েছে।’

সাগর আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাছ থেকে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া জানান, এ পর্যন্ত হাজারের অধিক পুলিশ ক্লিয়ারেন্স, জাল সনদ ও নম্বরপত্র বানিয়ে বিভিন্নজনের কাছে সরবরাহ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!