• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগের ১৫ নং সেক্টরে রাজউকের জমি দখল করে অবৈধ ট্রাক স্ট্যান্ড তুরাগ দক্ষিন যুব বিভাগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত রেডিক্যাল হাসপাতালের ‘ভয়ঙ্কর’ বিল! তুলা-স্যাভলনের ছোঁয়ায় ৫০০ টাকা! উত্তরা ফাউন্ডেশন স্কুল: দরিদ্র শিশুদের স্বপ্নের পাঠশালা তুরাগ দক্ষিনের যুব বিভাগের “প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত আমাদের উত্তরা ফাউন্ডেশন এর নতুন কমিটি গঠন: সভাপতি আলী হোসেন, সম্পাদক এলেন বিশ্বাস নতুন টেন্ডার প্রক্রিয়া জনসাধারণের জন্য হুমকির মুখে – দাবী ঠিকাদারদের জামায়াত-শিবিরের কারণে গণঅধিকার-এনসিপি ক্ষতিগ্রস্ত: রাশেদ খান পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত’

আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক / ২১৫ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। রবিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর ছোটরা নিজ এলাকার লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন আব্দুল হামিদ নামের স্থানীয় আওয়ামী লীগের ওই নেতা।

তিনি কুমিল্লা নগরীর ২নং ওয়ার্ড (ছোটরা) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিনের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ এবং স্থানীয়রা জানান, আব্দুল হামিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন ঠেকাতে মাঠে তৎপর ছিলেন। সরকার পতনের পর বেশ কিছুদিন তিনি পলাতক থাকলেও সম্প্রতি মামলার জামিন নিতে চেষ্টা তদবির শুরু করেন। রোববার তার আদালতে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে এলাকার লোকজন তাকে পেয়ে মারধর করেন। এ ঘটনার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল ছবিতে দেখা যায়, খালি শরীরে আহত হামিদ মাটিতে বসে আছেন। পাশে এলাকার লোকজনের অবস্থান।

এ দিন সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নগরীর ছোটরা পশ্চিমপাড়া এলাকায় লোকজন আব্দুল হামিদকে মারধর করে আটক করে রাখেন। পুলিশ বিক্ষুব্ধ লোকজনের কবল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আব্দুল হামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৩টি মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!