• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

আব্দুল্লাহপুরে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৪

এলেন বিশ্বাস / ১৯১ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তারা হলেন মো. হেলাল (৩৮), মো. জিয়াউর (৩৫), রুমেন (৪২) ও মো. নজরুল (৪১)।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে শনিবার (৩১ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করেন উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা।

গ্রেপ্তারের পর উত্তরা আর্মি ক্যাম্প থেকে শনিবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন শ্যামলী এন আর ট্রাভেলসের হেলাল, পূর্বাশা পরিবহনের জিয়াউর ও মামুন পরিবহনের রুমেন ও নজরুল।

সেনাবাহিনী জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাঁরা অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করেছেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!