• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স

আড়াই টন মেয়াদোত্তীর্ণ মসলা উদ্ধার, ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ২৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

বগুড়া শহরের রাজাবাজারে একটি গুদাম থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ আড়াই মেট্রিক টন মসলা উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার সকালে এ অভিযানের সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন দোকানের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেন।

সেনাবাহিনীর সূত্র জানায়, সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্ব শহরের রাজাবাজারে জাহাঙ্গীর স্টোরের গরম মসলার গুদামে অভিযান চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ দুই হাজার ৬০০ কেজি ওজনের দারুচিনি, জিরা, সাদা এলাচ, কালো এলাচ, তোকমা ও কিসমিসসহ বিভিন্ন ধরনের মসলা জব্দ করা হয়। এসব মসলার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা। ম্যাজিস্ট্রেট মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জাহাঙ্গীর স্টোরের মালিকের কাছ থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেন।

 

অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান ও বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট ফাহাদ উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। উদ্ধার করা মসলাগুলো দীর্ঘদিন ধরে গুদামে রাখায় মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। সেগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই এগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে।’

 

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!