• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের ৪ জনের মৃত্যু

Reporter Name / ৩২৩ Time View
Update : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা পূর্বপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহতরা হলেন, জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), শিশু কন্যা আনিকা আক্তার (৪) ও মোছা.ফাইজা (৬)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন অসহায় দরিদ্র পরিবারের সন্তান। অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিজের বসত ঘরেই অটোরিক্সাকে চার্জ দিতেন তিনি। শনিবার বিকাল ৩ টার দিকে জামাল উদ্দিন ঘর থেকে অটোরিক্সা বের করতে যান। অসাবধানতায় অটোরিক্সাটি বিদ্যুতায়িত হয়ে জামাল উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিলে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হন। এসময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে ছেলে ও নাতিদের ধরলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলে মারা যান।

এদিকে, এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। এ সম্পর্কে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া মুঠোফোনে ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিক্সা চার্জ দেওয়া ছিল সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। অটো বের করতে গেলে এমন দুর্ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের ৪ জনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি খুবই মর্মান্তিক।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!