• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

তালিমের নামে ধোকা, মহিলাদের জন্য হুজুর রাখবে বিএনপি: খায়ের ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার দালাল বাজারে সভাটি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

দালাল বাজার ইউনিয়ন মহিলা দলের কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম, সদর উপজেলা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী, বিএনপি নেতা জামাল হোসাইন, হাসান আলী মিলন, নিজাম উদ্দিন চৌধুরী, মনির হোসেন শরীর, যুবদল নেতা টুটুল পাটওয়ারী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘অনেক দল বলে নির্বাচন করবে না। নানা কায়দায় নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কিন্তু ইতোমধ্যে তারা মহিলা মেম্বার থেকে শুরু করে এমপি প্রার্থী পর্যন্ত ঘোষণা করেছে। তারা সারাদিন নির্বাচনী কাজ করে বেড়ায়। অন্যদিকে বলে, দাবি না মানলে নির্বাচনে যাবে না। নির্বাচন হতে দিবে না। কিন্তু ওইসব দল জানে না, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী। আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে হবে। সেই নির্বাচনে মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে। খালেদা জিয়া চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হবে।’

নারী কর্মীদের উদ্দেশ্যে খায়ের ভূঁইয়া বলেন, ‘গ্রামের মা-বোনদের কাছে একটি দলের নারী সদস্যরা বেহেসতের টিকেট বিক্রি করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাকে টিকেট দিলো কে? ওরা সহজ-সরল মহিলাদের বেহেসতের টিকেটের কথা বলে ধোকা দিচ্ছে। তালিমে সূরা ও নামাজের নিয়ম-কানুন শিখানো এবং বিভিন্ন কথা বলে টাকা নিচ্ছে। এসব কারণে মহিলাদের সংসারে জামেলা হয়। সংসার ভেঙেও যায়।’

বিএনপির নেতাকর্মীদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। বাড়ি-বাড়ি গিয়ে উঠান বৈঠক করে মানুষকে সচেতন করতে হবে। ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধি করতে হবে। আর সূরা-কেরাত শিখানোর প্রয়োজন হলে আমরা করবো। হুজুর রাখবো, নির্দলীয় হুজুর আছে আমাদের কাছে। বিভিন্ন বাংলা-ইংরেজি বইয়ের মাধ্যমে তাদের শিখাবো।

 

আরও বলেন, ‘পুলিশ বাহিনীতে সর্বপ্রথম নারীদের চাকরি দিয়েছেন জিয়াউর রহমান। নারীরা পুলিশে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে নারীদের উন্নয়ন চমকপ্রদ নানা কর্মসূচি গ্রহণ করবে। ফ্যামেলি কার্ড করবে, যার মাধ্যমে মায়েরা বিভিন্ন সুবিধা পাবে। ফ্যামেলি কার্ড একবার হয়ে গেলে বারবার সরকারি বিভিন্ন সুবিধা নিতে হয়রানি পোহাতে হবে না। তাছাড়া সুদমুক্ত ঋণের ব্যবস্থা করবে, যাতে করে মায়েরা হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন খামার করে নিজেরা সাবলম্বী হতে পারে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!