• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জুলাইযোদ্ধা খু/ন: অপরাধী যেই হোক, ছাড় নেই—এমপি বাবর মা/দ/ক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীতে শুদ্ধি অভিযান চান জয়নুল করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে তানজিন তিশাকে গ্রেফতার করতে আদালতে আবেদন শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ গুম-খু/নের মামলায় জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে প্রসিকিউশন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর, আটক ২ জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, ৩০ হাফেজকে পাগড়ি প্রদান স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক

জুলাইযোদ্ধা খু/ন: অপরাধী যেই হোক, ছাড় নেই—এমপি বাবর

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৯: ২১

নেত্রকোনার মদনে টোল আদায়কে কেন্দ্র করে জুলাইযোদ্ধা আব্দুল বারেক (৭০) হত্যার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি বলেছেন, অপরাধী তার গ্রামের লোক হোক, আত্মীয় হোক কিংবা তার দলের লোক হোক—কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আইনের পথে থেকেই এর বিচার করতে হবে।

সোমবার দুপুরে মদন-কেন্দুয়া সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালককে মারধর করেন টোল আদায়কারীরা। এ সময় গাড়িতে থাকা যাত্রী জুলাইযোদ্ধা আব্দুল বারেক বিষয়টি মীমাংসা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তিনি এক চোখ হারিয়েছিলেন। এ ঘটনায় টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯)-কে আটক করেছে মদন থানা-পুলিশ।

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘সে যেই হোক, সে আমার গ্রামের হোক বা আমার আত্মীয় হোক, কিছু আসে যায় না। অপরাধী অপরাধী হিসেবে চিহ্নিত হবে। আমার দলের হলেও কিছু আসে যায় না।’

ঘটনার পরপরই মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিমসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!