• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফিজির জালে স্পেনের ১৫ গোল ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত আবদুল্লাহ সিরাজগঞ্জে হ/ত্যা মামলায় চারজনের যাবজ্জীবন ছয় মিউচুয়াল ফান্ড থেকে অপসারণের সিদ্ধান্ত বহাল নেদারল্যান্ডসের সহায়তায় তরুণীদের স্টেম খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ গাজা নিয়ে নেতানিয়াহুর অবস্থানে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে: কুশনার ২৬ বছরে ধ/র্ষ/ণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূর মোহাম্মদের যোগদান

ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত আবদুল্লাহ

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২১: ৫৯

জুলাই গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে তোলা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘যদি আসতেই হয়, আমরা ওয়েলকাম করি। আমরা ফুল নিয়ে যাব তাঁর জন্য। তিনি আসুন, এরপর বাংলাদেশের সব মানুষ গিয়ে তাঁকে ফাঁসির মঞ্চে আগায় দেবে।’

মঙ্গলবার পাঁচ দফা দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মিরপুর পর্যন্ত এনসিপির মোটর শোভাযাত্রার আগে আড়ংয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রাটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে শুরু হয়। পরে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ হয়ে মিরপুর-১২ নম্বরে গিয়ে শেষ হয়।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, হাসিনা রাষ্ট্রের কাছে বিমান চেয়েছেন। একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বর ও বিজয় দিবস—সবকিছু মিলে যাচ্ছে। ৫ আগস্টেই আওয়ামী লীগের পতনের ফয়সালা হয়ে গেছে। তিনি সারা জীবন বলতেন, ‘পালিয়ে যাব না’। অথচ পালিয়ে গেছেন। যিনি এভাবে পালিয়ে যান, তিনি আর কখনো ফিরে আসেন না। তিনি আসি আসি বললেও আসবেন না। তাঁকে আসতে বলেন, আমরাও চাই তিনি দেশে ফিরে আসুন। ফিরে এলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এসব রাজনৈতিক নাটক ও মিডিয়া স্ট্যান্ডবাজি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু সমর্থককে উজ্জীবিত করতেই এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টই দলটির রাজনৈতিক পরাজয় হয়েছে। ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যও সেদিন চূড়ান্ত রূপ নেয়। আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির ফ্যাসিবাদী ও গণবিমুখ চরিত্র আবারও প্রকাশ পাচ্ছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার যোগ্যতা হারিয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে এনসিপির মোটরসাইকেল র‍্যালিতে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের কিছু লোক গোপনে ভিডিও তৈরি করছেন। তাঁরা নিচু স্বরে ‘জয় বাংলা’ বলে এসব ভিডিও বিদেশে ছড়িয়ে দিচ্ছেন। এটি একধরনের বার্তা প্রচারের কার্যক্রমে পরিণত হয়েছে।

দেশে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শুধু ডিসেম্বরকেন্দ্রিক কিংবা কোনো নির্দিষ্ট মাস বা ঋতুভিত্তিক ঐক্য টেকসই হয় না। দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়নের স্বার্থে দীর্ঘমেয়াদি ঐক্য প্রয়োজন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গণরায়, গণভোট ও সংস্কারের ভিত্তিতে দুর্বল হয়ে পড়া প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো পুনরায় সুদৃঢ় করার মধ্য দিয়েই ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের পরিকল্পনা কী, সেই প্রশ্নও তোলেন তিনি।

ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের মাধ্যমে বাংলাদেশকে নির্যাতন, নিপীড়ন ও নিয়ন্ত্রণ করার যে মনোভাব, তার বিরুদ্ধে ৫ আগস্টের অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ভারত ষড়যন্ত্র করছে বলে তাঁরা মনে করেন। তবে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!