• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা প্রমাণিত: সেলিম উদ্দিন এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার আহ্বান গোলাম পরওয়ারের হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন না করার আহ্বান কর্মসংস্থানের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু

দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা প্রমাণিত: সেলিম উদ্দিন

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২০: ৫৪

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সরকারের ভেতরেই একটি ছায়া সরকার কাজ করছে। প্রশাসনের দায়সারা কর্মকাণ্ড জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়। বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, তা জনগণের কাছে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, আমাদের আরও সজাগ হতে হবে। প্রিয় জন্মভূমির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে, ইনশাআল্লাহ। আমরা একটি মানবিক ঢাকা গড়ে তুলতে চাই, আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

রোববার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় দলের মহানগর উত্তর কার্যালয়ে তুরাগ উত্তর থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন থানা আমির মো. মতিউর রহমান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না, সে সরকার জনগণের সরকার নয়। এই সরকারের প্রথম ব্যর্থতা হলো জনগণের ৭০ শতাংশ ভোটের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা। সরকার আজ জাতির সঙ্গে গাদ্দারি করেছে, যার মাশুল তারা দেওয়া শুরু করেছেন।

তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংসদের বিশেষ অধিবেশন ডেকে জুলাই সংস্কারের যে শপথ নেননি, সেই ভুলের মাশুল দিয়ে জুলাই সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন। সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক কাঠামোয় রূপান্তরের মাধ্যমে ফ্যাসিবাদী চরিত্রের শাসনব্যবস্থা বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করার ব্যবস্থা নিন।

এ সময় তিনি সংগঠনের কর্মীদের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং তারা যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করছেন কি না, তা তদারকির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!