• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার আহ্বান গোলাম পরওয়ারের হাসিনাকে দেশে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও রক্ষা করা কঠিন হবে: দুদু ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন না করার আহ্বান কর্মসংস্থানের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, সদরঘাটে ককটেল বিস্ফোরণ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার আহ্বান গোলাম পরওয়ারের

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৯: ২০

বিদ্যমান বাজার পরিস্থিতি বিবেচনা করে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। আগামী ত্রিপক্ষীয় বৈঠকেই এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি তাগিদ দেন তিনি।

রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ‘নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩১ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে ১৪ থেকে ১৮ হাজার টাকা দিয়ে একজন শ্রমিকের জীবনধারণ কোনোভাবেই সম্ভব নয়। তাই বাস্তবতার নিরিখে দ্রুত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

পোশাক খাতের নানা অনিয়ম ও চাঁদাবাজি প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী মালিকপক্ষের ওপর চাঁদাবাজি করলে তার দায় সাধারণ শ্রমিকদের ওপর চাপানো যাবে না। এ ধরনের অপরাধ প্রতিরোধ ও দমনের প্রাথমিক দায়িত্ব সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শ্রমিক সংগঠনের পরিচয়ে কিছু স্বার্থান্বেষী মহল মালিকদের হুমকি দিয়ে অর্থ আদায় এবং কারখানায় অগ্নিসংযোগের ভয় দেখিয়ে শ্রমিক স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের ঘাম ও শ্রমের ওপর ভর করেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অথচ নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতির বাজারে তাঁদের উপযুক্ত মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক সুবিধা নিশ্চিত করা যাচ্ছে না। প্রকাশনা উদ্যোগের প্রশংসা করে তিনি উল্লেখ করেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডায়েরি, ক্যালেন্ডারসহ নানা সচিত্র প্রকাশনায় বঞ্চিত মানুষের অধিকার ও সংগ্রামের বার্তা প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও গণঅভ্যুত্থানের পর দেশে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে। জুলাই সনদ ও গণভোটের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা ফুটে উঠেছে, তা বাস্তবায়ন করা জরুরি। ফ্যাসিবাদবিরোধী ঐক্য এখনো অটুট রয়েছে। সরকারকে দেশের প্রকৃত সংকটগুলো চিহ্নিত করে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, কবির আহমেদ ও মুজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!