• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফিজির জালে স্পেনের ১৫ গোল ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত আবদুল্লাহ সিরাজগঞ্জে হ/ত্যা মামলায় চারজনের যাবজ্জীবন ছয় মিউচুয়াল ফান্ড থেকে অপসারণের সিদ্ধান্ত বহাল নেদারল্যান্ডসের সহায়তায় তরুণীদের স্টেম খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ গাজা নিয়ে নেতানিয়াহুর অবস্থানে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে: কুশনার ২৬ বছরে ধ/র্ষ/ণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূর মোহাম্মদের যোগদান

ফিজির জালে স্পেনের ১৫ গোল

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২২: ৩০

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফিজিকে ১৫-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন। মঙ্গলবার কাতারের দোহায় অ্যাসপায়ার একাডেমি কমপ্লেক্সের চার নম্বর পিচে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে এই দাপুটে জয় পায় ডেভিড গার্সিয়া কুবিয়োর দল। মাত্র এক গোলের আক্ষেপে বয়সভিত্তিক ফিফা বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড ছোঁয়া না হলেও নিজেদের জাতীয় রেকর্ড ঠিকই ভেঙেছে স্প্যানিশ যুবারা।

ম্যাচের শুরু থেকেই ওশেনিয়া অঞ্চলের দল ফিজির ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে স্পেন। প্রথমার্ধ থেকে শেষ বাঁশি পর্যন্ত কোনো প্রতিরোধই গড়তে পারেনি ফিজি। স্পেনের এই গোলবন্যায় একাই চারটি গোল করেন রাফায়েল ক্রুজ। এছাড়া হ্যাটট্রিক পূর্ণ করেন রবার্তো টমাস ও গিয়ের্মো ট্রুহিয়ানো। জোড়া গোল করেন হোর্হে ডমিঙ্গেজ এবং একবার করে জালের দেখা পান মার্কো কোম্পানি ও ইয়েরেমিয়াহ রামোস।

এ জয়ে বয়সভিত্তিক বৈশ্বিক আসরে নিজেদের আগের জাতীয় রেকর্ড ছাড়িয়ে গেছে স্পেন। এর আগে ২০০৫ সালে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে সান ম্যারিনোর বিপক্ষে ১৪-০ গোলের জয় ছিল তাদের সর্বোচ্চ ব্যবধান। তবে ফিফা বয়সভিত্তিক বিশ্বকাপে সবচেয়ে বড় জয়ের বিশ্বরেকর্ডটি এখনো মরক্কো অনূর্ধ্ব-১৭ দলের দখলে, যারা ২০২৫ সালের আসরে নিউ ক্যালেডোনিয়াকে ১৬-০ গোলে হারিয়েছিল।

নিজেদের প্রথম ম্যাচে চীনকে ৫-০ গোলে হারানো স্পেন টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করল। আগামী বৃহস্পতিবার গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে আগেভাগেই পরের রাউন্ড নিশ্চিত করা মরক্কোর মুখোমুখি হবে তারা। অন্যদিকে টানা দুই হার ও মাইনাস ২১ গোল ব্যবধান নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ফিজি; সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে টিকে থাকার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে চীনকে হারাতেই হবে তাদের।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!