• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বার্সেলোনার প্রত্যাবর্তনীয় জয় আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত বিজেপি নেতা নির্বাচনে হারের পর সড়কবাতি খুলে নিলেন সহকারী জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ আসামে ‘অবৈধ বিদেশি’ তকমায় বাঙালিদের পুশব্যাকের চেষ্টা, বিজিবির বাধা দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা প্রমাণিত: সেলিম উদ্দিন এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার আহ্বান গোলাম পরওয়ারের

বার্সেলোনার প্রত্যাবর্তনীয় জয়

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২৩: ৫৯

শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। সাত মিনিটের মধ্যে দুই গোল হজম, এরপর পেনাল্টি মিস; সব মিলিয়ে বার্সেলোনার জন্য কঠিন এক রাত। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচের পঞ্চম মিনিটেই বার্সেলোনার ভুলের সুযোগ নেয় ভিয়ারিয়াল। মাঝমাঠে ফেরমিন লোপেজের ভুল পাস থেকে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন তাজন বুকানন। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তানি ওলুসেই। আলবার্তো মোলেইরোর বাড়ানো বল ধরে বার্সেলোনার রক্ষণ ভেঙে জালে পাঠান এই ফরোয়ার্ড।

ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। ১৯ মিনিটে লামিনে ইয়ামালকে ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় স্বাগতিকেরা। কিন্তু ২৩ মিনিটে স্পটকিক থেকে গোল করতে পারেননি ইয়ামাল। তাঁর নিচু শট লাগে পোস্টের বাইরের অংশে। প্রথমার্ধ শেষ হয় ভিয়ারিয়ালের ২-০ ব্যবধানে এগিয়ে থেকে।

বিরতির পর অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। ৫৭ মিনিটে পেদ্রির কর্নার থেকে হেডে ব্যবধান কমান জেরার্দ মার্টিন। চার মিনিট পর ইয়ামালের পাস থেকে গোল করে সমতা ফেরান ফেরমিন লোপেজ। প্রথম গোলের সময় ভুল করা ফেরমিনই এবার দলকে ম্যাচে ফিরিয়ে আনেন।

এরপর জয়ের জন্য চাপ বাড়ায় বার্সেলোনা। ৬৭ মিনিটে এরিক গার্সিয়ার ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান ভিয়ারিয়ালের পাউ নাভারো। তাতেই পূর্ণ হয় বার্সেলোনার প্রত্যাবর্তন। যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো।

এই জয়ে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকল বার্সেলোনা। সমান ম্যাচে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে ভিয়ারিয়াল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!